গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির ১০ উইকেটের ৭টি নিয়েছেন আবু হায়দার রনি। বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ এমনই আগুনে বোলিং করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাঁহাতি পেসার।
আবু হায়দারের বিধ্বংসী বোলিংয়ে ম্যাচে দাঁড়াতেই পারেনি গাজী টায়ার্স। মাত্র ৪০ রানে অলআউট হয় তারা। সেটিও মাত্র ১২ ওভারেই। ওয়ানডে সংস্করণে যা কম ওভারে অলআউট হওয়ার রেকর্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন ইফতেখার সাজ্জাদ।
মোহামেডানের হয়ে বাকি ৩ উইকেট স্পিনার নাসুম আহমেদের। লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় মোহামেডান। সব মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ ১৮.২ ওভারেই শেষ।
বাংলাদেশের ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে গাজী টায়ার্সের দলীয় স্কোরটি তৃতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন স্কোরটি চট্টগ্রাম বিভাগের। ২০০২ সালে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। আর এই দুই ম্যাচের মাঝে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরটি ক্রিকেট কোচিং স্কুলের। ২০১৩ সালে তাদের ৩৫ রানে অলআউট করেছিল আবাহনী।
গাজী টায়ার্সকে বিব্রতকর রেকর্ডে ঠাঁই দেওয়ার দিনে নিজেও রেকর্ড গড়েছেন আবু হায়দার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। ২০ রানে ৭ উইকেট নিয়ে আগের সেরা ৩৫ রানে ৬ উইকেটকে পেছনে ফেলেছেন ২০২৮ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি পেসার। ম্যাচ-সেরাও অনুমিতভাবে তিনিই হয়েছেন।
আবু হায়দারের ক্যারিয়ার-সেরা বোলিং টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় সেরা। তাঁর ওপরে ১৭ রানে ৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে এমন বিধ্বংসী বোলিং করেছিলেন বর্তমান জাতীয় দলের নির্বাচক। বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের সেরা বোলিং অবশ্য ইয়াসিন আরাফাতের। ২০১৭-১৮ মৌসুমে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের তরুণ পেসার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৩৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে