
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।
জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।
দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!
এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।
এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’
কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে