
মাঠে বিরাট কোহলির আক্রমণাত্মক আচরণের সঙ্গে বেশির ভাগই পরিচিত। তবে অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ স্যাম কনস্টাসকে কোহলি ধাক্কা মারবেন, এমনটা হয়তো অনেকে ভাবতে পারেননি। কনস্টাসকে ধাক্কা মারায় কোহলিকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ঘটনাটাকে উপস্থাপন করেছে ব্যঙ্গচিত্র এঁকে।
অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা আজকের পেছনের পাতায় কোহলিকে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছে। ভারতীয় ক্রিকেটারের নাকের ওপর লাল রঙের বল আঁকা হয়েছে, যে সাজে সার্কাসে জোকাররা অভিনয় করে থাকে। শিরোনাম দেওয়া হয়েছে, ‘ভাঁড় কোহলি।’ সেই শিরোনামের নিচে ছোট করে লিখেছে, ‘স্বপ্নের মতো টেস্ট অভিষেক হওয়া এক তরুণ ক্রিকেটারকে বাজেভাবে ধাক্কা দিয়ে ক্রীড়া চেতনা কম এক ভারতীয় ভীষণ সমালোচিত।’ সামাজিক মাধ্যমে এই ছবি রীতিমতো ভাইরাল। কনস্টাসকে কোহলির ধাক্কা মারা নিয়ে ব্যঙ্গচিত্রটা যে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ছেপেছে, সেটা না বললেও চলছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।
কনস্টাসকে ধাক্কা মারার পর কোহলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে শাস্তিও পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে কোহলিকে। ভারতীয় তারকা ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ধাক্কা খাওয়া কনস্টাস তাঁর অভিষেকে বিধ্বংসী ব্যাটিং করে নজর কেড়েছেন। ৬৫ বলে করেছেন ৬০ রান। জসপ্রীত বুমরাকে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচেই কনস্টাস রিভার্স স্কুপে ছক্কা মেরেছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে