
অস্ট্রেলিয়ার ক্রিকেট ভেন্যু ডারউইনের নামটা শুনলেই বাংলাদেশ দলের কথা এসে যায়! ২০০৩ সালে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ভেন্যু হিসেবে ডারউইনের মারারা ওভালের যাত্রা শুরুর সাক্ষী বাংলাদেশ। ভেন্যুর প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।
শুধু টেস্ট নয়, এই ভেন্যুতে প্রথম ওয়ানডেও খেলেছে বাংলাদেশ। সেই দিনটি ছিল ২০০৩ সালের ৬ আগস্ট। এই ভেন্যুতে হওয়া সবশেষ ওয়ানডেটিও খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ওয়ানডে খেলার পর এই ভেন্যুতে আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সেই ম্যাচের পর পেরিয়ে গেছে ১৭ বছর। লম্বা এই বিরতি দিয়ে ডারউইনে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে এই ভেন্যুতেই শুরু হবে অস্ট্রেলিয়ার এবারের ক্রিকেট মৌসুম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল ডারউইনে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তা নিশ্চিত করেছে, প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট মৌসুমের সূচিও। ঘিঞ্জি সূচির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ডারউইনের পাশাপাশি বেছে নেওয়া হয়েছে কেয়ার্নস ও ম্যাকাইকে। এই তিন ভেন্যুর কোনোটিতেই অস্ট্রেলীয় ক্রিকেট মৌসুমের কোনো নিয়মিত আয়োজনই সাধারণত হয় না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ১০ ও ১২ আগস্ট হবে ডারউইনে। ১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টি হবে কেয়ার্নসে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও হবে এখানে, ১৯ আগস্ট। পরের দুটি ওয়ানডে ম্যাকাইতে হবে ২২ ও ২৪ আগস্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে