
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের আগে অনুশীলনে অনেক সময় দিয়েছেন সৌম্য সরকার। বিভিন্ন রকম শটের অনুশীলন করেছেন। তবে সেই অনুশীলনের ছিটেফোঁটাও দেখাতে পারেননি। সৌম্য সরকারকে নিয়ে প্রচলিত ‘শূন্য সরকার’ কথার বাস্তব প্রমাণ দেখা গেল চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ চ্যাম্পিয়নস ট্রফির অভিযানে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাটিং নিয়ে প্রথম দুই ওভারের মধ্যে বাংলাদেশের স্কোর, উইকেট দুটিই সমান হয়ে যায়। প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ শামির ইনসুইং বল ড্রাইভ করতে যান সৌম্য। ব্যাটের কানায় লাগা বল এজ হয়ে চলে যায় উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। ৫ বল খেলেও সৌম্য রানের খাতা খুলতে পারেননি।
সৌম্যর চেয়ে আরও দ্রুত সময়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন শান্ত। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হারশিত রানার বল শান্ত কাভারের ওপর তুলে মারতে যান। টাইমিংয়ে গড়বড় হওয়া বল শর্ট কাভারে তালুবন্দী করেন বিরাট কোহলি। সৌম্য, শান্ত দুজনে মিলে খেলেছেন কেবল ৭ বল। দুজনের রানের যোগফল ০।
টপ অর্ডারের দুই ব্যাটার শূন্য রানে আউট হওয়ায় বাংলাদেশের স্কোর হয়ে যায় ১.৪ ওভারে ২ উইকেটে ২ রান। বাংলাদেশের এমন বিপদের মুহূর্তে চার নম্বরে মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করেছে তারা। তাওহীদ হৃদয় ২৮ রানে অপরাজিত। জাকের আলী অনিক করেছেন ২৪ রানে ব্যাটিং করছেন।
ওয়ানডেতে এই নিয়ে ৯ বার ডাক মেরেছেন সৌম্য। তাঁর সমান ৯ বার শূন্য রানে আউট হয়েছেন মোস্তাফিজুর রহমান। দুজনেই আজ ভারতের বিপক্ষে একাদশে আছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ১৯ বার ডাক মেরেছেন তামিম ইকবাল।
আইসিসির আরও এক টুর্নামেন্টে সৌম্যর শুরুটা হল শুন্য দিয়ে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর শুরুটা হয়েছিল ডাক মেরে। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর ২ বল টিকেছিলেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে