
নতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই টি-টোয়েন্টির দায়িত্ব দিতে চান তাঁরা।
তবে ফারুকের কথা অনুযায়ী বাংলাদেশ দলকে বিভিন্ন সংস্করণে লিটন দাসই নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়। এ দৌড়ে এগিয়ে আছেন এ উইকেটরক্ষকন-ব্যাটারই। মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টি দল সব সময় সুযোগও পান না। অভিজ্ঞ তাসকিন আহমেদও আলোচনায় আছেন। এই পেসার অবশ্য জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেননি এর আগে। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন তাসকিন। লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর অভিজ্ঞতাও হয়তো বিবেচনা করতে পারে বিসিবি।
কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? এ প্রসঙ্গে আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’
আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ দলের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। সময় নিয়ে অধিনায়ক নির্ধারণ করার সুযোগ পাচ্ছে বিসিবি। শান্তদের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে, দুই টেস্ট। এফটিপির বাইরে জুলাইয়ের দিকে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের। সেই সিরিজে টি-টোয়েন্টি সিরিজ আছে শান্তদের। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
২৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৪১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে