
সভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত ক্রিকেট দলের পাকিস্তানে না যাওয়া নিয়ে বেঁধেছে বিপত্তি। সেটির সমাধানে আজ বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভার্চুয়াল সেই সভা শেষ হয়েছে মাত্র ১৫ মিনিটেই। তবে আসেনি সমাধান।
আরেক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সভায় পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন না করা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার বিবৃতি দেয়। সভায় অংশ নেয় ১৫ বোর্ড সদস্য। যার মধ্যে উপস্থিত ছিলেন ১২টি পূর্ণ সদস্যের প্রধান, ৩ সহযোগী দেশের প্রতিনিধি।
পাকিস্তান ও ভারত সরকারের কাছে গ্রহণযোগ্য হয়—এমন সমাধানের উদ্যোগ নিচ্ছে আইসিসি। তার জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিসিবি ও বিসিসিআই এবং অন্য কয়েকটি দেশের বোর্ড সদস্যদের নিয়ে এই সমস্যা নিরসনের পথ খুঁজতে চেষ্টা করবে। এই সপ্তাহে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের সভার পর আইসিসি ও তার প্রতিনিধি ১২ দল সদস্য দেশের প্রতিনিধিরা আশা করছেন, তিন বিষয়ের ভিত্তিতে চূড়ান্ত হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু। তার একটি হলো—হাইব্রিড মডেল। এই বিকল্প ব্যবস্থায় টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ হবে পাকিস্তানে। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। দ্বিতীয়টি হলো—টুর্নামেন্ট হবে পাকিস্তানের বাইরে। তবে আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের হাতে। তৃতীয়টি—ভারতকে ছাড়া পাকিস্তানে হবে পুরো টুর্নামেন্ট।

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২১ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে