
প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ২০১৯ সালে জুলাইয়ের পর আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি সেলেসেওরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে একটি ড্র, হেরেছে তিনটিতে। এবার কী আর্জেন্টিনার মাঠে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে ব্রাজিল?
লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোর মতো সেরা তারকা ফুটবলাররা নেই আর্জেন্টিনা দলে। প্রতিপক্ষে তাঁরা না থাকা মানে ব্রাজিলের যেন কিছুটা হলেও স্বস্তি! কিন্তু সেরা ফরোয়ার্ড লাইন ছাড়াও গত সপ্তাহে শক্তিশালী উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির দল। আগামী পরশু ব্রাজিলের বিপক্ষে তো তারা খেলবে নিজেদের মাঠে। হোম কন্ডিশনের সুবিধা এমনিতেই তারা পাচ্ছে।
ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র মেসি-মার্তিনেজকে নিয়ে আপাতত ভাবতে হচ্ছে না। দুই ড্রয়ের পর সবশেষ তারাও কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে। রাফিনহা-ভিনিসিয়ুস জুনিয়র দুজনই একটি করে গোল করেছেন। দারুণ ছন্দেও রয়েছেন তাঁরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ম্যাচটা সহজ হবে না।
চোট জর্জর আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরতে পারেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। গোলপোস্টে আস্থার এমি মার্তিনেজ আছেন স্কালোনির। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। অভিজ্ঞ আক্রমণভাগ না হলেও তরুণ হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিলিয়ানো সিমিওনে দেখিয়েছেন তাঁদের দক্ষতা। আলভারেজ মৌসুমজুড়ে দারুণ ছন্দে আছেন। আলামাদা উরুগুয়ের বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো গোল। সে গোলে আবার সহায়তা করেছেন আলভারেজ। সিমিওনেও অসাধারণ খেলেন পুরো মাঠজুড়ে।
ব্রাজিলে দল থেকে এরই মধ্যে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। মিড ও রক্ষণে আর্জেন্টিনা বেশ সুদৃঢ়। তবে আক্রমণভাগ বেশ ধারল ব্রাজিল। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৬টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।
আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।
ব্রাজিল সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মারকুইনহোস, লিও অর্টিজ, অ্যান্তেনিও আরানা, জোলিন্তন, আন্দ্রে কস্তা, পেদ্রো, রদ্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে