সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।
আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসেছিল মোহামেডান। ৮ মিনিটে সোমা ওতানির কাছ থেকে বল পেয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন জিম্বাবুয়েন ডিফেন্ডার জিমি জিঙ্গাই।
সেই গোলই যেন তাতিয়ে দেয় মোহামেডানকে। প্রথমার্ধেই ব্যবধানটা ৩-১ করে নেয় তারা। যার মধ্যে দুটি গোল দিয়াবাতের, ২২ ও ৩৭ মিনিটে। মালিয়ান ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন ৫৪ মিনিটে, পেনাল্টি থেকে। এর আগে কামরুল ইসলামের পাস থেকে মোহামেডানের তৃতীয় গোলটি করেন মুজাফ্ফর মুজাফ্ফারভ। তার আগে তিনি দিয়াবাতকে দিয়ে করান দলের প্রথম গোল।
কেবল হ্যাটট্রিক করেই থেমে থাকেননি দিয়াবাতে। পরের দুটি গোলেই অ্যাসিস্ট করেন তিনি। ৬৯ মিনিটে সানডে এমানুয়েল এবং ৮৪ মিনিটে সাজ্জাদ হোসাইনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ নিয়ে লিগে টানা দুই ম্যাচ জিতল শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে দিনের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রও। ময়মনসিংসের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে শেখ রাসেল। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে পুলিশ। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে মোহামেডান। ৯ নম্বরে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে