দুজনেই দুই ভুবনের বাসিন্দা। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। আর স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ার তো বটে, বর্তমান ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের একজন। হঠাৎ যদি তাঁরা নিজেদের ভূমিকা পাল্টে ফেলেন, যে কেউ একটু অবাক হবেন বৈকি।
মজাচ্ছলে সেটিই করলেন জোকোভিচ ও স্মিথ। ১৪ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নে শীর্ষ বাছাই জোকোভিচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতকাল মেলবোর্নের রড লেভার অ্যারেনাকে ক্রিকেট পিচ বানিয়ে দাঁড়ালেন ব্যাট হাতে।
ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জোকোভিচ প্রথম বল ব্যাটেই লাগাতে পারেননি। তবে দ্বিতীয় বলেই ব্যাট ফেলে দিয়ে র্যাকেট দিয়ে ‘ছক্কা’ হাঁকান। সেটি দেখে নিজে তো হেসেছেন, হাসিয়েছেন উপস্থিত দর্শকদেরও। ভক্ত-সমর্থকদের কাছে নামটি যে তাঁর ‘জোকার’, সেটি যেন আরেকবার মনে করিয়ে দিলেন ৩৬ বছর বয়সী সার্বিয়ান।
অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে ‘এ নাইট উইথ নোভাক অ্যান্ড ফ্রেন্ডস’ নামে এক ইভেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানেই এমন হাস্যোজ্জ্বল মুখে সবাইকে বিনোদন দিয়েছেন ২৫ গ্র্যান্ড স্লামের দিকে চোখ রাখা জোকোভিচ। একই ইভেন্টে র্যাকেট হাতে দেখা যায় বিশ্বকাপজয়ী অজি ব্যাটার স্মিথকে।
এই ইভেন্টে শুধু ক্রিকেটই খেলেননি জোকোভিচ। সেন্টার কোর্টে আমেরিকান পেশাদারি বাস্কেটবল তারকা অ্যালান উইলিয়ামসের সঙ্গে বাস্কেটবলও খেলেছেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার তারকা স্প্রিন্টার পিটার বল। পরে স্মিথের সঙ্গে জোকোভিচ খেলেছেন টেনিস।
আজ রাতে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। শীর্ষ বাছাই জোকোভিচ প্রথম রাউন্ডে পেতে পারেন কোয়ালিফায়ারের কাউকে। আর তৃতীয় রাউন্ডে পেতে পারেন তিনটি গ্র্যান্ড স্ল্যামের মালিক অ্যান্ডি মারেকে। রেকর্ড ১০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জোকোভিচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে