
নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসার দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বছরের মে মাসে একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ সফর করবে।
বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করবেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তাঁরা ঘুরে দেখেছেন। কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, সেটা নিয়েও আলাপ-আলোচনা হবে। বিস্তারিত সূচি পরে জানানো হবে।
নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ পুনরায় আয়োজন নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মিরপুরে নাফীস বলেন, ‘গত ২০২৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সূচিটা আবার নতুন করে তৈরি করতে হয়। আশা করছি, ২০২৫ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটা আয়োজন করতে পারব। কোনো সফরের আগে তাদের ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রতিনিধি দল পাঠায়। তারা এসেছেন ও ঢাকায় দেখেছেন। আগামীকাল সিলেট সফরও আছে। এটা একদমই তাদের রুটিন প্রটোকল। এই সিরিজের সূচি (বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’) গণমাধ্যমের কাছে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।’
গত বছরই বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে