
গতকাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। তাঁর পথ অনুসরণ করে আজ অবসর ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আমির। ২০২১ সালে একবার অবসর ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। কিন্তু ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য অবসর ভেঙে আবারও ফিরেছিলেন দলের প্রয়োজনে। ইমাদের মতো আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী আমির।
অবসর ঘোষণা দিয়ে আমির এক্সে লিখেছেন, ‘সযত্নে চিন্তা-ভাবনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো কখনই সহজ নয়, তবে অনিবার্য। আমি মনে করি, এটি সঠিক সময় নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।’
তরুণদের সুযোগ করে দিতে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আমির। পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট নিয়েছেন বল হাতে। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৭৯ রান। পাকিস্তানের জয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতেন আমির।
পাকিস্তানের নতুন ওয়াসিম আকরামের তকমা নিয়ে শুরু করেছিলেন ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু দারুণ প্রতিভার অপচয় হয়েছে বেশ—স্পট ফিক্সিং, ঠোঁটকাটা স্বভাব এবং ২০২১ সালে অবসরের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। তারপরও পাকিস্তানের জার্সি পরা অনেক সম্মানের আমিরের কাছে, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান এবং তা চিরকাল থাকবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই, যারা বছরের পর বছর আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে। পাকিস্তানের ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ, যাদের ভালোবাসা ও সমর্থন আমার ক্যারিয়ারজুড়ে সব সময় পাশে ছিল।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ ঘণ্টা আগে