
পাকিস্তান ম্যাচ যেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের কাছে ‘বিভীষিকা’র আরেক নাম। বিভীষিকা শব্দটা শুনে হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন। কারণ, কদিন আগেই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে দুই বার হারিয়েছে কিউইরা। তবে এখানে ব্যাপারটি ভিন্ন।
করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগের দিনই কিউইরা পেল দুঃসংবাদ। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। তাঁর বদলি হিসেবে ডাক পেয়েছেন কাইল জেমিসন।
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্টের সময়ই চোট পেয়েছিলেন ফার্গুসন। তখনই তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। এ কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে খেলানো হয়নি। তবে পরশু আফগানিস্তানের বিপক্ষে ফার্গুসন করাচিতে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিই তো শেষ হয়ে গেল তাঁর।
ফার্গুসনের আগে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন বেন সিয়ার্স। তাঁর টুর্নামেন্ট শেষ হওয়ার দুঃসংবাদ কিউইরা পেয়েছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার কয়েক ঘণ্টা আগে। সিয়ার্সের বদলে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। ১৪ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল কিউইরা।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় পাওয়া চোট ফার্গুসনকে খেলতে দেয়নি পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে। তবে এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন ফার্গুসন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি খেলাই হচ্ছে না কিউই এই পেসারের। তাঁর বদলি হিসেবে যাওয়া জেমিসন আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত সেই ম্যাচটি ছিল টেস্ট। ওয়ানডে তিনি সবশেষ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। নিউজিল্যান্ডের জার্সিতে তিন সংস্করণ মিলে ৪৫ ম্যাচ খেলেছেন কিউই এই পেসার।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান—‘এ’ গ্রুপে এই তিন এশিয়ান দলকে পাচ্ছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি কিউইরা খেলবে বাংলাদেশের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। দুবাইয়ে ২ মার্চ হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে