
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী মে মাসে ঢাকা-চট্টগ্রামে হবে দুই দলের এই সিরিজ।
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজও হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সমঝোতার মাধ্যমে পিছিয়ে গেল টেস্ট দুটি। দুই দেশের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট সিরিজটি হবে ২০২৫ সালে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যথাক্রমে আগামী ৩, ৫ ও ৭ মে। তারপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে শেষ দুই টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের সিরিজে সকাল, বিকেল ও রাত—এই তিন সময়ে শুরু হবে ম্যাচগুলো। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। তৃতীয় ম্যাচ হবে বেলা ৩টা থেকে আর পঞ্চম ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে