
বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে; যা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা সাইবার, জার্নালিস্ট, সমর্থক অথবা অন্যান্য যেকোনোভাবে কটূক্তির শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
পরে অবশ্য সাংবাদিক ও সমর্থক শব্দটি ফেলে দিয়ে সংশোধনী দিয়েছে বাফুফে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা যেকোনো সাইবার বুলিংয়ের শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
এর আগে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফেসবুকে অনেক সময় দেখা যাচ্ছে, খেলোয়াড়দের ট্রল করা হয়। তাদের গালিগালাজ করা হয় অকথ্য ভাষায়। এগুলো খেলোয়াড়দের মানসিক চাপে ফেলে। এ ধরনের কিছু হলে ফেডারেশন খেলোয়াড়দের পাশে থাকবে।’
১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ৩১ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রীতিম্যাচও খেলবে বাংলাদেশ। এদিকে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছে বাফুফে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে