২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ টি। যার সর্বশেষটি আর্জেন্টিনা আজ জিতেছে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানে। তবে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার মনে কিছুটা হলেও যেন ভয় কাজ করছে।
মায়ামির হার্ড রকে ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে ভুলতেই পারছে না। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে। নিরপেক্ষ ভেন্যুতেই যদি এমন হয়, সেখানে ঘরের মাঠে কী যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত-সমর্থকেরা। কারণ ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া। তার ওপর কোপার ফাইনাল হারের ‘প্রতিশোধের’ ব্যাপার তো আছেই।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল তিনটি করেছেন তিন ফুটবলার। সেই তিন গোলদাতার একজন হুলিয়ান আলভারেজ গোল করেছেন ৮৪ মিনিটে। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়েও কথা বলেছেন আলভারেজ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’
আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে আকাশী-নীল জার্সি পরা ভক্ত-সমর্থকদের সমারোহ। ভেন্যু, টুর্নামেন্ট বদলালেও গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসের চিত্রটা একই। সেখানে আজ নিজেদের মাঠ মনুমেন্টালে সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরপ্রাপ্ত দি মারিয়া মাঠে ঢোকা মাত্রই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসা নিয়ে আলভারেজ বলেন, ‘আমরা যা করছি খুবই ভালো। মানুষের সঙ্গে আমাদের যোগাযোগও অনেক ভালো হয়েছে। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আর্জেন্টিনা সবশেষ ম্যাচ হেরেছিল উরুগুয়ের কাছে গত বছর। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচ হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। যার মধ্যে রয়েছে অপরাজিত হয়ে কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকেও হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার আলভারেজ বলেন, ‘সময়টা খুব ভালো যাচ্ছে। ট্রেনিং কমপ্লেক্সে দেখা করা, এক সঙ্গে সময় কাটানো খুবই ভালো লাগছে। গ্রুপটা খুবই ভালো। খুবই একতাবদ্ধ। দিন দিন শক্তিশালী হচ্ছে।’
আরও পড়ুন:

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৩৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৪৪ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে