
সিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়েছে।
২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এনামুলের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন জাকির হাসান। ৩২ বছর বয়সী এনামুল সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালে।
দলে পরিবর্তন আছে আরও একটি। পিএসএলে খেলতে যাবেন বলে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে টেস্ট অভিষেক প্রত্যাশী বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনীক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে