
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে