
আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। ৯ ম্যাচ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ৫ ফিফটি। তাঁর নেতৃত্ব ও ব্যাটে চড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থাও বেশ ভালো। তবে গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক ফিফটি করে নতুন এক কীর্তি গড়েছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টি প্রথম ক্রিকেটার হিসেবে নির্দিষ্ট একটি ভেন্যুতে ৩৫০০ রান করার রেকর্ড গড়েছেন কোহলি। এই অসাধারণ অর্জন এসেছে তাঁর বেঙ্গালুরুর আইকনিক এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে। ম্যাচে ৪২ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন কোহলি।
টি-টোয়েন্টিতে কোহলির পরেই এক মাঠে সর্বোচ্চ রান করার রেকর্ড মুশফিকুর রহিমের। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে করেছেন ৩৩৭৩ রান। ২৮৮ টি-টোয়েন্টিতে ২৬৫ ইনিংসে মুশফিকের রানই ৬০০৪। অর্থাৎ ৫৬.১৭ শতাংশ রানই মুশফিকের মিরপুরের মাঠে।
সাউদাম্পটনের রোজ বেলে ইংলিশ ব্যাটার জেমস ভিন্স টি-টোয়েন্টি করেছেন ৩২৫৩ রান। ইংল্যান্ডের আরেক ব্যাটার নটিংহামের ট্রেন্ট ব্রিজে করেছেন ৩২৪১ রান। ভিন্স-হেলসের মধ্যেও চলছে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তাঁদের পরেই আছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিমের ৩২৩৮ রান।
| খেলোয়াড় | রান | ভেন্যু |
|---|---|---|
| বিরাট কোহলি | ৩৫৫৬ | বেঙ্গালুরু |
| মুশফিকুর রহিম | ৩৩৭৩ | মিরপুর |
| জেমস ভিন্স | ৩২৫৩ | সাউদাম্পটন |
| অ্যালেক্স হেলস | ৩২৪১ | নটিংহাম |
| তামিম ইকবাল | ৩২৩৮ | মিরপুর |

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৩৭ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে