
ইনিংসটা থামতে পারত ১৮ রানেই। কিন্তু আম্পায়ার কিছুক্ষণ পরই তাঁকে মাঠে ফিরিয়ে আনেন। গল্পটা হচ্ছে জাকের আলী অনিককে নিয়ে। জীবন পেয়ে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেন্ট ভিনসেন্টে ঝড় তুলেছেন। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ প্রথমবার ধবলধোলাইয়ের পর তাঁর হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
বাংলাদেশের ইনিংসের ১৫তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে রস্টন চেজকে ডিপ মিড উইকেটে ঠেলে দুই রানের জন্য দৌড়ান জাকের। দ্বিতীয় রান নেওয়ার সময় শামীম হোসেন পাটোয়ারী প্রথমে সাড়া দিলেও পরে চুপ হয়ে গেছেন। নন স্ট্রাইক প্রান্তে সহজেই রান আউট করেন চেজ। আউট হয়ে জাকেরের তখন মেজাজ খারাপ হওয়ার অবস্থা। কিন্তু নাটকীয়তার অনেক কিছু তখনো যে বাকি। টিভি রিপ্লে দেখে শামীমকে দেওয়া হয় আউট।
বেঁচে গিয়ে জাকের এরপর বেধড়ক পিটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ৪১ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। ইনিংসের শেষ বলে আলজারি জোসেফকে যে ছক্কা জাকের মেরেছেন, তাতে বল চলে গেছে আর্নস ভেল স্টেডিয়ামের বাইরে। বাংলাদেশ ১৮৯ রান স্কোরবোর্ডে জমা করার পর বাকি কাজটুকু সেরেছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসানরা। ৮০ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকের বলেন, ‘আমি ভেবেছিলাম সময় নিয়ে খেলব। কারণ, জানতাম যদি শেষ পর্যন্ত টিকতে পারি, রান আসবেই। একটা ভয়ংকর তালগোল পেকে গিয়েছিল এবং তৃতীয় আম্পায়ার আমাকে ফিরিয়ে আনেন। সৌভাগ্যবশত এরপর রান করতে পেরেছি। আর এতে আমি খুব খুশি।আজকের উইকেট আগের দুই ম্যাচের তুলনায় অনেক ভালো ছিল।’
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সিরিজ মিলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮ ম্যাচ। দুটি দলই জিতেছে ৪টি করে ম্যাচ। উইন্ডিজ সফরে ৮ ম্যাচে ৫১.১২ গড়ে করেছেন ৪০৯ রান। করেছেন ৪ ফিফটি। যার মধ্যে টেস্টে দুই ফিফটিতে করেছেন ১৭৬ রান। সিরিজজুড়ে রানের ফোয়ারা ছুটিয়ে চলা জাকের বলেন, ‘পুরো সিরিজটাই আমার জন্য দারুণ কেটেছে। সবকিছুই মানসিকতার ওপর নির্ভর করে। জানি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা সব সংস্করণেই আক্রমণাত্মক থাকবে। এখানে বিশ্বকাপ খেলেছি, যদিও ভালো করতে পারিনি। তবে এই সংস্করণে আমার পারফরম্যান্স ভালো হচ্ছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে