৩-১ ব্যবধানে ভারতকে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু পুরো সিরিজজুড়ে যে বিতর্ক চলছিল, সেটি ট্রফি বিতরণের মঞ্চ পর্যন্ত পৌঁছেছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দিয়েছেন অজি কিংবদন্তি অ্যালান বোর্ডার। স্টেডিয়ামে উপস্থিত থেকেও ডাক পাননি সুনীল গাভাস্কার। এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি।
সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবেই অস্ট্রেলিয়ায় আছেন গাভাস্কার। পুরো সিরিজে টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাঁকে। ট্রফির নামও তো বোর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে আজ ট্রফি তুলে দিয়েছেন বোর্ডার। পুরস্কার বিতরণীর মঞ্চে ডাক পাননি গাভাস্কার। ১৯৯৬-৯৭ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলছে।
হতাশা প্রকাশ করে গাভাস্কার বলেন, ‘ফলাফল যাই হোক, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকলে ভালো লাগত। এটা তো বোর্ডার-গাভাস্কার ট্রফি। এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ও অস্ট্রেলীয় ক্রিকেটার সমর্থকদের আবেগ। আমি মাঠেই ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার ডাক পেলাম না।’
তবে আয়োজক অস্ট্রেলিয়ার পক্ষে থেকে আগেই জানানো হয়েছিল, অস্ট্রেলিয়া জিতলে গাভাস্কারকে ডাকা হবে না। আবার ভারত সিরিজ জিতলে ডাকা হতো না বোর্ডারকেও। তারপরও ব্যাপারটি মানতে নারাজ গাভাস্কার, ‘এবারের ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এটি কোনো ইস্যু নয়। ওরা ভালো খেলেছে বলেই জিতেছে। শুধু ভারতীয় হওয়ায় আমি ওদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না। আমি খুশি হতাম, যদি আমার পুরোনো বন্ধু বোর্ডারের সঙ্গে মঞ্চ ভাগ নিতে পারতাম।’
পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাভাস্কার পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বোর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।
সিডনিতে সিরিজের শেষ টেস্টে আজ ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে