প্যারিস অলিম্পিকের শেষ বেলায় জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই। আগামী পরশু শেষ হবে ২০২৪ গ্রেটেস্ট শো অন আর্থ। পদকের লড়াইয়ে আজ শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে স্বর্ণ জিতেছে।
আজ ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে স্বর্ণ জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এতে চীনের স্বর্ণ হয়ে যায় ৩০ টি। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র, ৭৪টি পদক চীনের। লড়াইটা মূলত স্বর্ণ দিয়েই বিবেচনা করা হয়, আরেকটি স্বর্ণ বেশি জিতলে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে তারা।
টোকিও অলিম্পিকেও ক্যানো স্প্রিন্টের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল চীন। এবারও সেই ছন্দ অব্যাহত থাকর। প্যারিসে আজ ফাইনালে কোনো বেগ পেতে হয়নি শিজিয়াও-মেনগ্যার। আগের দিনেই গড়া ১: ৫৩.৭৩ সময়কে পেছনে ফেলে এদিন ১: ৫২.৮১ সময়েই স্বর্ণ জিতে নেন এই চাইনিজ জুটি।
কঠিন লড়াই হয়েছে রুপা নিয়ে। ইউক্রেন ও কানাডার মধ্যে কে দ্বিতীয় হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি ফটো ফিনিশ প্রয়োজন হয়। শেষ পর্যন্ত খুব সামান্য ব্যবধানে ইউক্রেনের লিউডমিলা লুজান ও আনাস্তাসিয়া রাইবাচোক জুটি। তাঁদের লেগেছে ১: ৫৪.৩০ সময়।
ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি ও কেটি ভিনসেন্টে জুটিকে,১: ৫৪.৩৬ সময় লাগে তাঁদের। সর্বমোট পদক জেতায় যুক্তরাষ্ট্র, চীনের পর ৪৬টি নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪ ঘণ্টা আগে