
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও নিয়মিত হতে পারেননি এনামুল হক বিজয়। ১২ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৭৪ ম্যাচই বলে দেয় সবকিছু। এমনকি তাঁর নামের পাশে জুড়ে গেছে ‘স্বার্থপর ক্রিকেটার’-এর তকমা।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫১ সেঞ্চুরি করেছেন বিজয়। অনেক সময় দলের পরাজয়ে ধীরগতির সেঞ্চুরির জন্য সমালোচনাও সহ্য করতে হয়। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ তো চলেই। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন, স্বার্থপর শব্দটা শুনলে কষ্ট পান তিনি। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘ব্যথা তো অবশ্যই লাগে। ‘সেলফিশ’ অপবাদ শুনে মন খারাপ হয়, কষ্টও পাই। তবে সেই কষ্টকে আমি শক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করি। প্রতিবারই প্রমাণ করতে চাই, আমি কখনো দলের চেয়ে নিজেকে বড় করে দেখিনি।’
বিজয়ের মতে ম্যাচের স্কোরকার্ড দেখে পুরো পরিস্থিতি বোঝা যায় না। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘কেউই নিজের জন্য খেলতে নামে না, আমিও না। আমি সব সময় দলের জন্য খেলি। ইনিংস বড় করতে গেলে অনেক সময় পরিস্থিতি বুঝে একটু ধীরে খেলার সিদ্ধান্ত নিতে হয়। বাইরের অনেকে হয়তো শুধু স্কোরবোর্ড দেখে বিচার করেন। মাঠের ভেতরের বাস্তবতা বা পরিকল্পনা বোঝেন না।’
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিতে বিজয়ের জুড়ি মেলা ভার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৮৭৪ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন তিনি। তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স উঠেছে সুপার লিগে। ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন দলটি। যে ছন্দে আছেন, তাতে এক হাজার রানও হয়ে যেতে পারে এই ডিপিএলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে