
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’
পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’
নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে