
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে থাকেন কিউবা। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলাতে ইচ্ছুক বাফুফে। তাই আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে তাঁর প্রতিনিধির কাছে। এতে স্বাক্ষর করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এমনটাই জানিয়েছে এক সূত্র।
সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুয়ে সাতটি ম্যাচ খেলেছেন মিচেল। মায়ের দিক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তিনি। তাঁর সঙ্গে অবশ্য জ্যামাইকার সম্পর্কও রয়েছে। তবে সব ঠিক থাকলে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।
আগামী ১০ জুন সিঙ্গাপুরে বিপক্ষে খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন হামজারা।
কিউবার আগে সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। কাল-পরশুর জন্মনিবন্ধন হাতে পেয়ে যাবেন এই মিডফিল্ডার। এরপর শুরু হবে পাসপোর্টের প্রক্রিয়া। কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভালরি এফসির হয়ে খেলছেন সমিত। আজ ভ্যানকুভার এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তাঁর ক্লাব। ৭৮ মিনিট খেলা সমিত ম্যাচে একটি হলুদ কার্ডও দেখেছেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে