
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) এমনটাই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলতে ভারত যাবে না, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। সাম্প্রতিক সময়ে সেই গুঞ্জন উঠে আরও জোরেশোরে। আজ ক্রিকইনফোর প্রতিবেদন—পাকিস্তানে দল না পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার। ভারত ক্রিকেট বোর্ড সেটি জানিয়েছে আইসিসিকে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ। পাকিস্তানের তিনটি ভেন্যুতে হওয়ার কথা এই টুর্নামেন্ট। সেটি বাস্তবায়নের জন্য লম্বা সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি শুরুতে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘হাইব্রিড মডেল’ও টুর্নামেন্ট চালাতে আগ্রহী ছিল আইসিসি ও পিসিবি।
হাইব্রিড মডেল অনুযায়ী ভারতকে তাদের ম্যাচগুলো খেলতে হতো চতুর্থ ভেন্যুতে। সেই ভেন্যু হতে পারত শ্রীলঙ্কা বা মরুর বুকে। তবে হাইব্রিড মডেলের চিন্তা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মহসিন নাকবি। পিসিবি চেয়ারম্যান গতকাল সরাসরি এভাবে টুর্নামেন্ট আয়োজন করবেন না জানিয়ে দেন। এমনকি এই নিয়ে আর আলোচনাও করবেন না জানিয়েছেন তিনি। তবে ক্রিকইনফো জানিয়েছে, মাস কয়েক আগেও হাইব্রিড মডেলের পরিকল্পনা ছিল পিসিবির।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪৩ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে