
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
সিলেটে গতকাল তৃতীয় দিনেই জিম্বাবুয়ের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন শান্ত। তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৬৫ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়তেও শান্ত অবদান রেখেছিলেন। সতীর্থদের তুলনায় শান্তকে কিছুটা সাবলীল মনে হচ্ছিল উইকেটে। কিন্তু ইনিংসটা আরও বড় করার পরিবর্তে ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর পর বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজও।
সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় শুরু হয়েছে স্থানীয় সময় ১১টায়। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে ভিক্টর নিয়াউচি সহজেই তালুবন্দী করেছেন। ১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বিদায় নেওয়ায় দলের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের।
শান্তর বিদায়ের পর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন মিরাজ। তবে উইকেটে মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ১টি করে চার ও ছক্কায় ১১ রান করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৬২তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানি ফিরিয়েছেন মিরাজকে। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে মিরাজ ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেটের হাতে। তাতে মুজারাবানি টেস্টে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১.২ ওভারে ৬ উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড ১২৮ রানের। জাকের ৬৯ বলে ২৬ রানে ব্যাটিং করছেন।
চতুর্থ দিনের প্রথম সেশন ১১টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। ৪০ মিনিটের বিরতি শেষে ১টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় সেশন। শেষ সেশনের খেলা চলবে বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে