
স্যাম কনস্টাসকে বিরাট কোহলির ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে উত্তপ্ত গতকাল থেকেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ঘটে যাওয়া এমন ঘটনার কড়া সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। কোহলির শাস্তি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) ‘কাঠতড়ায়’ তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
কোহলিকে গতকাল অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষেই শাস্তি দিয়েছে আইসিসি। ভারতীয় ব্যাটারের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে কোহলিকে এমন শাস্তি দেওয়ায় আইসিসির আইনই প্রশ্নবিদ্ধ বলে মনে করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। মার্ক ওয়াহ ফক্স ক্রিকেটকে বলেন, ‘আপনি কে, তাতে কিছু যায় আসে না। এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য। সে খুবই ভাগ্যবান যে সামান্য শাস্তি পেয়েছে। এটা খুব সহজেই লেভেল টুয়ের আচরণ বিধি ভাঙার মতো অপরাধ হতে পারত। আর্থিক শাস্তি যদি দিতেই হয়, তাহলে কমপক্ষে ৭৫ শতাংশ হওয়া উচিত। ভবিষ্যতে খেলোয়াড় এমনকি দর্শকেরাও বিরুদ্ধ পরিস্থিতিতে এমন কাজ করবেন বেশি করে। এই ধরনের শারীরিত সংঘর্ষ সত্যিই অগ্রহণযোগ্য।’

লেভেল টুয়ের আচরণবিধি ভাঙার শাস্তি ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ জরিমানা। তাতে জুটবে তিন ডিমেরিট পয়েন্ট। চার ডিমেরিট পয়েন্ট দিলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পাবেন সেই ক্রিকেটার। অনেকেই কোহলির ব্যাপারে ভেবেছিলেন, সিডনিতে পঞ্চম টেস্টে তাঁকে দেখা নাও যেতে পারে। কিন্তু কোহলিকে নামমাত্র জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দেওয়াটা মেনে নিতে পারছেন না পন্টিং। চ্যানেল সেভেনকে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয় না শাস্তিটি কড়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটেছে এবং সাধারণত ১৫–২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু ঘটনাটি বিস্তারিত চিন্তা করে দেখেন। বছরের এ দিনটিতেই ক্রিকেট দেখেছেন অনেকে। এখন তাঁরা ভাববেন, ব্যাপারটি তো তেমন কিছুই না।’ অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্কের সাংবাদিক টম মরিস আইসিসির দিকে আঙুল তুলে বলেন, ‘আইসিসি কোহলিকে যে শাস্তি দিয়েছে, সেটি বিশ্ব ক্রিকেট ও আইসিসির জন্যই বিব্রতকর।’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।

আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে শাস্তি দেওয়া হয়েছে কোহলিকে। এই আইন বলছে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে