
রংপুরের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে মাত্র ৬২ রানে গুটিয়ে গেছে ঢাকা মহানগর। দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর তোপে মাত্র ১৬ রান করতেই প্রথম ৫ উইকেট হারা তারা। এটিই এই টুর্নামেন্টে সর্বনিম্ন রানে এত উইকেট হারানোর রেকর্ড।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুগ্ধকে চার মেরে ইনিংসের শুরুটা করেন ইমরানুজ্জামান (৪)। তবে সেই ওভারের তৃতীয় বলে ফেরেন মহানগরের এই ওপেনার-উইকেটরক্ষক। এরপরই তাসের ঘরের মতন ভেঙে পড়ে মহানগরের ব্যাটিং লাইনআপ।
শামসুর রহমান শুভ (১৪) ও আবু হায়দার হৃদয় (১৩) ছাড়া দলটির কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। মহানগর টিকতে পেরেছে ১৬.৩ ওভার। রংপুরের হয়ে মুগ্ধ ও বাবু নিয়েছেন সমান ৩টি করে উইকেট।
মহানগর যে ৬২ রান করেছে তার ১১ রান এসেছে অতিরিক্ত থেকে। এটিই এই টুর্নামেন্টের কোনো দলের সর্বনিম্ন স্কোরও। বাংলাদেশের স্বীকৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এবারই কোনো দল ১০০-এর নিচে গুটিয়ে গেল। এর আগে ২০১৬ বিপিএল ফাইনালে রাজশাহী কিংসকে ১০৩ রানে থামিয়ে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে