
দুবাইয়ে এখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলছে ভারত-নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত খেলছে দুর্দান্ত। দুবাই স্টেডিয়ামের গ্যালারি থেকে ছন্দে থাকা ভারতকে উৎসাহ দিচ্ছেন আনুশকা শর্মা।
প্রতিপক্ষের কোনো উইকেট পড়লে বিরাট কোহলির উদযাপন থাকে দেখার মতো। কোনো উইকেট বা ক্যাচের সঙ্গে তিনি সম্পৃক্ত না থাকলেও দলকে তিনি চাঙা রাখার চেষ্টা করেন। ফাইনালেও সেটার ব্যতিক্রম কী করে হবে! দুবাইয়ে আজ ফাইনালে এখন পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম—প্রথম সারির এই চার ব্যাটার ড্রেসিংরুমে ফিরেছেন। ম্যাচের মাঝে হঠাৎই কোহলি গ্যালারির উদ্দেশ্যে হাত নেড়ছেন। ক্যামেরার লেন্স তখন গ্যালারির দিকে ঘুরতেই দেখা যায় কোহলির স্ত্রী আনুশকাকে। হাস্যোজ্জ্বল এই বলিউড অভিনেত্রীও তখন মাঠে থাকা কোহলির দিকে তাকিয়ে হাত নেড়েছেন।
ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে কিউইরা। অষ্টম ওভারের পঞ্চম বলে উইল ইয়াংকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৩.২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। হঠাৎই চাপে পড়া নিউজিল্যান্ডকে টেনে তুলছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। ৫৯ বলে ৩২ রানে অপরাজিত মিচেল। ফিলিপস ২৫ বলে ১৭ রানে ব্যাটিং করছেন।
ফাইনাল শুরুর আগেই এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির এই শিরোপ নির্ধারণী ম্যাচসহ ধরলে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হেরেছিলেন।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪৩ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে