
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।
৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৬ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না।
সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন বুন। দেশ-বিদেশে ঘুরে ঘুরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার নিজ দেশেই ক্রিকেট জীবনের বাকি সময় কাটাতে চান অস্ট্রেলীয় কিংবদন্তি।
আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারির বিদায়ে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে ডেভিড বুনকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাচ রেফারিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে