
২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশে আগামী বছর হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা তখন খেলতে নামবে শিরোপা ধরে রাখার মিশনে। ২৩তম ফুটবলবিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার আগামী বিশ্বকাপে খেলবেন কি না, ফুটবলপ্রেমীদের ভাবনাটাও যে এটাই। কদিন আগে এক ইউটিউব চ্যানেল ‘সিম্পলি ফুটবল’কে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে মেসি বলেন, ‘২০২৬ বিশ্বকাপ নিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার পেছনে এ বছরটা গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই বিশ্বকাপ এবং সেখানে থাকা নিয়ে ভাবছি। কিন্তু আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেই টুর্নামেন্ট (২০২৬ বিশ্বকাপ) আমি খেলতে পারব কি না, এ বিষয়ে নিজের সঙ্গে আমাকে সৎ থাকতে হবে।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে সেই দুঃসহ ফাইনাল নিয়ে আর কোন আক্ষেপ নেই বলে জানান। কারণ, কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ খরা কেটেছে। মেসি বলেন, ‘শুধু বিশ্বকাপটাই ছিল না। আমি সবকিছু জিতেছি। সবকিছুই অর্জন করেছি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সবকিছু সহনীয় পর্যায়ে এসেছে। আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। হয়তো আমি দুটি বিশ্বকাপ জিততে পারতাম। তবে আমার বিশ্বকাপ আছে।’
মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রধান কোচ হাভিয়ের মাশচেরানো এক সময় ছিলেন মেসির সতীর্থ। কদিন আগে মাশচেরানো বলেন, ‘মেসির শরীর ও পা ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।’ মেসির পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, ‘দেখা যাক কী হয়। এখনো তো হাতে সময় আছে। মেসির সিদ্ধান্ত মেসিকেই নিতে হবে।’
মেসি ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন। ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে বার্সায় ফিরতে চাইলেও তা আর হয়ে উঠেনি। পরে পারিবারিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান। ২০২৬ বিশ্বকাপ যেহেতু কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে হবে, সেক্ষেত্রে মায়ামিতে খেলার অভিজ্ঞতা তাঁকে বাড়তি সাহস যোগাবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে