
চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে। আগামী মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরের আগে মোস্তাফিজকে যেন একেবারে বসে থাকতে না হয়, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে রাখা হয়েছে মোস্তাফিজকে।
মোস্তাফিজের মতো বাংলাদেশ ‘এ’ দলে আছেন ঢাকা প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো খেলা এনামুল হক বিজয়ও। কদিন আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ পূর্ণ করেছেন বিজয়। ‘এ’ দলে আছেন ডিপিএলে ভালো খেলা নাঈম শেখ। অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান আছেন ‘এ’ দলে। বোলারদের ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাঈম হাসানকে রাখা হয়েছে কিউইদের বিপক্ষে ‘এ’ দলের এই হোম সিরিজে।
৩ ওয়ানডে আর ২টি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১ মে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৫ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭ মে ও ১০ মে একই মাঠে সিরিজের পরের দুটি ওয়ানডে। ১৪ মে থেকে চারদিনের ম্যাচ শুরু সিলেটেই। দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু ২১ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল (প্রথম দুই ওয়ানডে)
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামিম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে