পাকিস্তান-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দল পৌঁছে গেছে আয়ারল্যান্ড। দলের সবাই চলে গেলেও ভিসা জটিলতায় যাওয়া হয়নি মোহাম্মদ আমিরের। অবশেষে পাকিস্তানি বাঁহাতি পেসার মুক্তি পেলেন ভিসার জটিলতা থেকে।
ক্রিকেট পাকিস্তানে আজ প্রকাশিত এক সংবাদে জানা গেছে, আয়ারল্যান্ডের ভিসা পেয়েছেন আমির। পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে বোর্ডের লজিস্টিক ডিপার্টমেন্ট এখন আমিরের ডাবলিনের ফ্লাইট বুকিং দিতে ব্যস্ত। সময়মতো যাতে তিনি খেলতে পারেন সিরিজে, সেটা নিয়েই ভাবনা এখন পিসিবির। দলের সবার সঙ্গে ভিসা জমা দিলেও ক্রিকেট আয়ারল্যান্ডের দূতাবাস আমিরের ভিসা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানভিত্তিক ওয়েবসাইটের প্রতিবেদনে এমনটাই জানা গেছে। আমির ভিসা না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয় পিসিবিতে। বোর্ডের কর্মকর্তারা ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি তীব্র প্রতিবাদ জানান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন। আমির আবার নতুন করে ভিসা জমা দিয়েছেন ও পরে তা অনুমোদন করা হয়।
আয়ারল্যান্ডের ভিসা পেলেও প্রথম টি-টোয়েন্টিতে আমিরের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সেই দুই ম্যাচে হয়তো পাকিস্তানের বাঁহাতি পেসারকে দেখা যেতে পারে। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ড সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইউরোপ সফরের জন্য কদিন আগে দল ঘোষণা করে পিসিবি। এখান থেকেই পাকিস্তানের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
৩৬ টেস্ট, ৫৪ টি-টোয়েন্টি, ৬১ ওয়ানডে—২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ ম্যাচ খেলেন আমির। ১৫ বছরের ক্যারিয়ারে নেন ২৬১ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি সাড়ে চার বছর পর ফেরেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফেরাটা অবশ্য রঙিন হয়নি তাঁর। ৪ ম্যাচে ৮.৩২ ইকোনমিতে নেন ৩ উইকেট।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে