
বিশ্বকাপে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার মধ্যে বাংলাদেশ দলের সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ। অথচ তাঁর বিশ্বকাপ দলে সুযোগ পেতে যথেষ্ট কাঠখড় পোহাতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই ডিসেম্বরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে। এই সফরে দলে ফিরেছেন সৌম্য সরকার।
মাহমুদউল্লাহ কেন দলে নেই, সেটির ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে বললেন, ‘ওকে ৩১ ডিসেম্বরের আগে পাওয়া যাবে না। মেইলে আমাদের সেটাই জানানো হয়েছে।’ পুনেতে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে মাহমুদউল্লাহ রানআউট থেকে বাঁচতে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি। সেরে উঠতে আরও মাসখানেক লাগবে বলেই তিনি নিউজিল্যান্ড সফরে নেই।
নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের ফেরার ব্যাখ্যায় নান্নু বললেন,‘নিউজিল্যান্ডে সৌম্যের রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে। ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’ আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন সদ্য শেষ হওয়া জাতীয় লিগে সৌম্যের অলরাউন্ড পারফরম্যান্সও সামনে আনলেন, ‘যেহেতু সাকিব নেই, সৌম্যের বোলিং সামর্থ্যও বিবেচনা করা হয়েছে। এবারের জাতীয় লিগে সে ভালো বোলিং করেছে (৬ ম্যাচে ১৭ উইকেট), রানও করেছে (৬ ম্যাচে ৪৩৬।’
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা আগামী ১১ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড সফরের সূচি
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর: ১ম ওয়ানডে, ডানেডিন, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা
২০ ডিসেম্বর: ২য় ওয়ানডে, নেলসন, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা
২৩ ডিসেম্বর: ৩য় ওয়ানডে, নেপিয়ার, শুরু বাংলাদেশ সময় ভোর ৪টা
টি-টোয়েন্ট সিরিজ
২৭ ডিসেম্বর: ১ম টি-টোয়েন্টি, নেপিয়ার, শুরু বাংলাদেশ সময় বেলা ১টা ১০
২৯ ডিসেম্বর: ২য় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুই, শুরু বাংলাদেশ সময় বেলা ১টা ১০
৩১ ডিসেম্বর: ৩য় টি-টোয়েন্টি, মাউন্ট মঙ্গানুই, শুরু বাংলাদেশ সময় ভোর ৬টা

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে