
মিরপুরে প্রথম টেস্ট হেরে এমনিতেই ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে যখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ, এই সুযোগটাই ভালোমতো কাজে লাগাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই ৩০০ ছাড়িয়েছে প্রোটিয়ারা।
সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশের ফিল্ডাররা যেমন ক্যাচ মিস করেছেন, তেমনি ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে কাতড়াতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর দলকে। সাগরিকায় ২ উইকেটে ৩০৭ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। টনি দে জর্জির সামনে এখন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দ্বিতীয় সেঞ্চুরিতে পরিণত করার হাতছানি। ১৪১ রানে ব্যাটিং করছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার।
তিন পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। তাঁদের মধ্যে আছেন টেস্টে অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনও। সেই অঙ্কন আজ ক্যাচ মিস করেছেন। যার ফলে ৬.১ ওভারে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারাতে গিয়েও হারায়নি দক্ষিণ আফ্রিকা। বোলার ছিলেন হাসান মাহমুদ। ব্যক্তিগত ৬ রানে জীবন পেয়ে জর্জি ছুটছেন নিজের গতিতে।
ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের জুটিটা আর বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন ত্রিস্তান স্টাবস। ওপেনার দে জর্জিকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন স্টাবস। ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। স্তাবস ও দে জর্জি দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন লাঞ্চের পরে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি দে জর্জি পেয়েছেন ৭২ বলে। কাভার ড্রাইভ ও স্কয়ার কাটেই বেশি রান করেন। অন্যদিকে জর্জি ফ্লিক শটে ব্যস্ত রেখেছেন বাংলাদেশকে। স্লগ সুইপ, স্কয়ার কাট খেলেও রানের চাকা সচল রাখেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার।
৬৯ রানে আরেক দফা জীবন পান দে জর্জি। ৪১তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপের হাত গলে ক্যাচ মিস হয়েছে। তাতে ১৪১ রানেই দক্ষিণ আফ্রিকা হারাতে পারত দ্বিতীয় উইকেট। বাংলাদেশের এমন ভুলের সুযোগে স্তাবস তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। প্রোটিয়া ব্যাটারের লেগেছে ১০৬ বল। অন্যদিকে দুই বার জীবন পাওয়া দে জর্জি ১৪৭ বলে পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ৫৫তম ওভারের তৃতীয় বলে মেহেদী হাসান মিরাজকে চার মেরে জর্জি ছুঁয়েছেন তিন অঙ্ক। ১৫২ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত জর্জি। স্টাবস ব্যাটিং করছেন ৬৫ রানে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে