বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজের চোট নিয়ে সংশয়ের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ওঠে, ‘আনফিট’ তামিমকে চান না সাকিব আল হাসান ও চণ্ডিকা হাথুরুসিংহে।
সেই গুঞ্জনই গতকাল সত্যি হয়েছে। শেষ দল হিসেবে গতকাল যখন বিসিবি অভিনবত্বের মাধ্যমে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, তখন তামিমকে বাদ দেওয়া হয়েছে। তবে মাশরাফি বিন মুর্তজা ভিন্ন কিছু জানিয়েছেন। সর্বশেষ চার বিশ্বকাপে খেলা দেশসেরা ওপেনারকে বাদ নয়, তামিম নিজেই দলে থাকতে চাননি বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি। সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’
তবে তামিম কেন দলে থাকতে চাননি, তার উত্তর মাশরাফির কাছে নেই বলে জানিয়েছেন তিনি। উত্তরটা শুধু তামিম দিতে পারবেন বলে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ‘নড়াইল এক্সপ্রেস’ বলেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে, তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
গত ৬ জুলাই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়েই নিলেন তিনি। অবসর ভেঙে খেলায় ফেরাতে প্রধানমন্ত্রীর যতটা না অবদান ছিল, তার চেয়ে ঢের বেশি অবদান ছিল মাশরাফির। কিন্তু এবারও বিসিবির সঙ্গে তামিমের বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকলেও বাংলাদেশের ওপেনারকে বিশ্বকাপে ফেরাতে পারলেন না তিনি। মাশরাফির কথা অনুযায়ী এভাবে বলা যায়, এবার তামিম কোনো সুযোগই দেননি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে