আজ ২৪ এপ্রিল। ভারতীয় ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারের ৪৯ তম জন্মদিন। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য অনুরাগী। সেই দলেরই একজন সাবেক সতীর্থ বীরেন্দর শেবাগ। তবে অন্যদের তুলনায় শেবাগের শুভেচ্ছা বার্তাটা একটু চমকপ্রদই হলো। শচীনকে শুভেচ্ছা জানাতে গিয়ে গোপন একটা খবরও ভক্তদের সামনে প্রকাশ করলেন ভারতের সাবেক ওপেনার।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন শেবাগ। সেখানে দেখা যায় কলা খাচ্ছেন তিনি। শচীনের পরামর্শেই কলা খাওয়া শুরু করেছিলেন শেবাগ। ড্রেসিংরুমে তাঁর বকবক বন্ধ করতেই নাকি এমনটা করতেন শচীন। আজ পোস্ট করা ভিডিওতে শেবাগ বলেছেন, ‘আমার ওপর শচীন ভাইয়ের প্রত্যাশা ছিল, খেলা দেখার সময় ড্রেসিংরুমে চুপচাপ থাকা।’
শেবাগ যোগ করেন, ‘মুখ বন্ধ রাখার জন্য তিনি আমাকে কলা খাওয়াতেন। যাতে কলা খাওয়ার সময় আমি বেশি কথা বলতে না পারি। আজ তার জন্মদিনে আমার সবচেয়ে বড় উপহার হবে নীরব থাকা। আজ আমি কিছু বলব না। ভাই, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি এখন কলাই খাব।’
ভিডিওতে দেখা যায় ৪টি কলা নিয়ে বসেছেন শেবাগ। প্লেট থেকে একটি কলা নিয়ে খাওয়া শুরু করেন তিনি। সাবেক সতীর্থের এমন অভিনব শুভেচ্ছাবার্তা নিশ্চয়ই শচীনকে বাড়তি আনন্দ দিয়েছে। ১৯৭৩ সালে আজকের এই দিনে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইতে জন্ম নেন শচীন। ভারতের জার্সিতে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দুই দশকেরও বেশি সময়ে সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন শচীন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে