ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার লক্ষ্য থাকে অনেক ক্রিকেটারই। এবার আইপিএলে বাংলাদেশের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। চার্টার্ড ফ্লাইটে (ভাড়া করা বিমানে) মোস্তাফিজকে নিয়ে গেলেও এখনো পর্যন্ত এক ম্যাচেই তাঁকে একাদশে নিয়ে নেমেছে দিল্লি ক্যাপিটালস। লিটন এখনো কলকাতা নাইটরাইডার্সের একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষা।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইপিএলে লিটন-মেস্তাফিজের প্রতি প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘আইপিএলে লিটন খেলবে কি খেলবে না, এটা আমার চিন্তার বিষয় না। আইপিএল আমার কাছে মাথাব্যথা না, মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শেষে লেজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বললেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো যে আমাদের হয়ে একজন খেলছে। কিন্তু আপনি দেখুন, আমাদের মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলাবে না। এখানে অনেক বিষয় থাকে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদ্গ্রীব হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যান বেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে মাথাব্যথা করে লাভ নেই, আমাদের মাথাব্যথা হচ্ছে বাংলাদেশ দল।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে