হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সঙ্গে প্রাণপণ লড়াই করেও জিততে পারেনি আয়ারল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখল আইরিশরা। হারারেতে আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জিতল আয়ারল্যান্ড।
১৪১ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভেঙে যায় আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে ওপেনার পল স্টার্লিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রিচার্ড এনগারাভা। ৪ বলে ৬ রান করা স্টার্লিং বিদায় নিলে আইরিশদের স্কোর হয়ে যায় ১ ওভারে ১ উইকেটে ৮ রান। এভাবেই আয়ারল্যান্ডের নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন জিম্বাবুয়ের বোলাররা। ৭ ওভারে ৪ উইকেটে ৩৭ রান হয়ে যায় আয়ারল্যান্ডের।
৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে ব্যাটিংয়ে আসেন জর্জ ডকরেল। চার নম্বরে নামা হ্যারি টেক্টরের সঙ্গে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন ডকরেল। ডকরেল আক্রমণাত্মক ব্যাটিং করলেও ধীরেসুস্থে ব্যাটিং করছিলেন টেক্টর। পঞ্চম উইকেটে টেক্টর-ডকরেলের ৭০ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৮ বল বাকি রেখে ৬ উইকেটের ঐতিহাসিক জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। ১৯ তম ওভারের চতুর্থ বলে এনগারাভাকে মিড উইকেটে ঠেলে ২ রান নিয়ে আইরিশদের জয় নিশ্চিত করেন ছাড়েন ডকরেল। যা কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে বিদেশের মাঠে আয়ারল্যান্ডের প্রথম সিরিজ জয়। ৩২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডকরেল। ৩টি করে চার ও ছক্কা মারেন আইরিশ এই অলরাউন্ডার। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন টেক্টর। ৪৫ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মারেন তিনি। এটা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ১২৬ রান করে সিরিজসেরা হয়েছেন টেক্টর।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং। প্রথমে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৪০ রান। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রায়ান বার্ল। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন জশ লিটল, গ্যারেথ ডেলানি ও ক্রেগ ইয়ং।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে