
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর এবার নিয়ে দ্বিতীয়বার সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান। ২০১৭-১৮ মৌসুমেও ডিপিএলের সেরা ছয়ের লড়াইয়ে থাকতে পারেনি দলটি। শিরোপার লড়াইয়ে ফেরার জন্য এবার বড় বাজেটের দলই গড়েছিল মোহামেডান। বড় তারকা, বড় বাজেট—কোনো কিছুই কাজে লাগাতে পারেনি দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
মূলত ব্যাটিং বিভাগই লিগ পর্বে মোহামেডানকে ভুগিয়েছে। বড় তারকাদের অনুপস্থিতি তো ছিলই, ছন্দে ছিলেন না পারভেজ হোসেন ইমন-সৌম্য সরকাররা। সেরা রান সংগ্রাহকের তালিকায় চোখ ফেললে ব্যাপারটা আরও স্পষ্ট হবে। লিগে এখন পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় সেরা ২০-এ মোহামেডানের কোনো ব্যাটার নেই। ১০ ম্যাচে ৩২৯ রান নিয়ে মোহামেডানের সেরা ব্যাটার রনি তালুকদার আছেন ২১তম স্থানে। ছন্দে না থাকায় একাদশে আসা-যাওয়ার মধ্যে ছিলেন সৌম্য।
ওয়ানডে সিরিজের পর দক্ষিণ আফ্রিকা থেকে এসে মোহামেডানকে পথ দেখাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৭ ম্যাচে ২৩০ রান করেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। এ ছাড়া একসময় জাতীয় দলে খেলা রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরীরা তো ছিলেনই। ক্লাবের এই ব্যর্থতায় কী ভাবছে মোহামেডান কর্তৃপক্ষ? মোহামেডানের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান এ জি এম সাব্বিরের চোখেও ব্যাটারদের ব্যর্থতা বেশি।
আজকের পত্রিকাকে সাব্বির বললেন, ‘ইমন ছিল, গতবার সে ধারাবাহিক রান করেছে। জাতীয় দলে খেলা ক্রিকেটার রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ, সৌম্য, হাসান মাহমুদ ছিল। আমরা খেলোয়াড়দের দোষ দিচ্ছি না। এখানে ভাগ্য একটা ব্যাপার। সব চেষ্টাই করেছি, কাজ হয়নি।’
সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের মতো জাতীয় দলের তারকাদের নিয়েও খেলাতে পারেনি মোহামেডান। দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের ব্যস্ততা থাকায় মুশফিকরা খেলার সুযোগ পাননি। তাঁরা এসে দলে যোগ দেওয়ার আগেই লিগ পর্ব থেকে ছিটকে গেছে মোহামেডান। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেও ব্যক্তিগত কারণে সাকিবেরও খেলা হয়ে ওঠেনি। খেলতে না পারলেও দূর থেকেই দলের খোঁজখবর রেখেছিলেন তাঁরা। এমনকি দিকনির্দেশনাও দিয়েছেন।
ক্লাবের ব্যর্থতায় তাই খেলোয়াড়দের আন্তরিকতার অভাব দেখছেন না সাব্বির। তিনি বলেছেন, ‘সাকিব-মুশফিকরা ওখান থেকে খেলা দেখেছে এবং দলকে দিকনির্দেশনাও দিয়েছে। আমি এমনও শুনেছি, ওরা প্র্যাকটিস বা ম্যাচ (দক্ষিণ আফ্রিকা) খেলতে নামার আগে ঢাকায় মোহামেডানের খবর নিয়েছে। খেলোয়াড়দের আন্তরিকতা ছিল না, এটা বলতে পারব না। ওদের মধ্যে একটা উত্তেজনা ছিল এবার লিগটা জমবে। তারা হতাশ, কর্মকর্তা হিসেবে আমরাও হতাশ।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে