
বাংলাদেশে চণ্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় পর্বে জাতীয় দলের নেটে একজন বোলারকে নিয়মিতই দেখা যেত। লেগ স্পিনার হওয়ায় তাঁর ওপর সবার আলাদা নজরও ছিল সব সময়। একজন ভালো মানের লেগ স্পিনার খুঁজছেন—হাথুরু সেটি একাধিকবার বলেছেন। একজন লেগ স্পিনারের আক্ষেপ প্রথম মেয়াদেও ছিল বাংলাদেশ দলের এই কোচের।
জুবায়ের হোসেন লিখনও সেই হাপিত্যেশ দূর করতে পারেননি হাথুরুর। এবার রিশাদ হোসেনকে দিয়ে একটা চেষ্টা চালাচ্ছেন হাথুরু। গত বছরের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রিশাদের। অক্টোবরে খেললেন এশিয়ান গেমস। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই পেয়েছিলেন ১টি করে উইকেট। ইকোনমি রানরেট খুব একটা আকর্ষণীয় নয়, ৬-এর ওপরে।
৯ মাস পর নিউজিল্যান্ড সফর দিয়ে যখন জাতীয় দলে আবারও রিশাদ এলেন, এখন তাঁকে মনে করা হচ্ছে লেগ স্পিনের নতুন ভরসা। আমিনুল, বিপ্লব, লিখনরা যে দাবি মেটাতে ব্যর্থ, রিশাদ কি তা পারবেন? ২১ বছর বয়সী রিস্ট স্পিনার শোনালেন সম্ভাবনার কথা, ‘যখনই চিন্তা করছি জাতীয় দলে খেলব, ভালো প্রস্তুত হয়ে যেতে হবে। সেখানে সময় খুব কম থাকবে, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। চেষ্টা করেছি, নেটে হোক, নেটের বাইরে হোক, কাউকে ডেকে কথা বলে হোক, অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করব। সামনে আরও ভালো কিছু দিতে পারব ইনশাআল্লাহ। সবাই চায় দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। চেষ্টা করব আমার লেগ স্পিন, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো কিছু করতে।’
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় রিশাদের। সেই ম্যাচে ৯.২ ওভারে ৬২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ৩ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। দলও জিতেছিল ৯ উইকেটে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের বিধ্বংসী ব্যাটারদের বিপক্ষে ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ১০ রান। তবে রিশাদ বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে।
হাথুরুর প্রেরণাদায়ক এক বার্তায় যেন নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনের চ্যালেঞ্জটা অনায়াসে নিয়েছিলেন রিশাদ, ‘যখন মাঠে নেমেছি, মাথায় ছিল এখানে হারানোর কিছু নেই। যত ভালো বল করব, তত নিজের ও দলের জন্য ভালো হবে। স্বাভাবিক চিন্তা করেছি। ব্যাটিংয়ে কে ছিল—এসব চিন্তা করিনি। সবকিছুর আগে কোচদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা আমাকে মানসিকভাবে সমর্থন করেছেন, আমার প্রতি বিশ্বাসটা রেখেছেন, এ কারণেই হয়তো আমি ভালো কিছু দিতে পেরেছি। (হাথুরু) কোচ বলেছেন, তোমার যা আছে সেটার ওপর তুমি বিশ্বাস রাখো। সাহস নিয়ে বোলিং করো, ভালো কিছু করতে পারবে।’
গুগলিটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করছেন। তবে রিশাদের শক্তির জায়গা ফ্লিপার ও টপ স্পিন। কিউই লেগ স্পিনার ইশ সোধিকে একসময় অনুকরণ করতেন। বোলিং অ্যাকশনও অনেকটা সেরকমই। তবে এখন সেভাবে কাউকেই অনুসরণ করা হয় না তাঁর। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ঝড় তুলতে পারেন রিশাদ। নেলসনে প্রস্তুতি ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৮৭ রান। রিশাদও স্বপ্ন বুনছেন খাঁটি অলরাউন্ডার হওয়ার। স্বপ্নাতুর চোখে বললেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, ক্রিকেটার হলে অলরাউন্ডার হয়ে তৈরি হব। এ জন্য ব্যাটিংয়ের ওপর একটু বাড়তি মনোযোগ আছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে