২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হতে বেশি সময় বাকি নেই। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে খেলা হচ্ছে না শরীফুল ইসলামের। শরীফুলের অনুপস্থিতি বাংলাদেশ দল অনুভব করবে বলে মনে করেন তাসকিন আহমেদ।
সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময় শরীফুল-তাসকিনের জুটি বেশ ভয়ংকর হয়ে উঠেছে। বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশের এ দুই বোলারের সুইং, পেস সামলাতে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো হিমশিম খান। বাংলাদেশের এ দুই পেসার রান আটকে রাখার পাশাপাশি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন প্রায়ই। শরীফুলের না থাকা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য নিয়ে যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা তা বোঝা গেছে তাসকিনের কথায়। ডালাসে আজ সাংবাদিকদের তাসকিন বলেছেন, ‘শরীফুলের বিষয়টা খুব দুর্ভাগ্য। তার মাত্র ১ বল বাকি ছিল। ওই সময়ে লেগে হাতটা ফেটে গেছে। তার ব্যাপারটা বলা একটু কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে। আমরা এখনো কিছু বলতে পারছি না যেহেতু সেলাই পড়েছে। চিকিৎসকেরা কী সিদ্ধান্ত নেন সেটির ওপর নির্ভর করে। শরীফুল খেলতে না পারলে আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি।’
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে ৪০ মাইল দূরের মাসটাং ক্রিকেট একাডেমির ইনডোরে তাসকিন আজ এলেও অনুশীলন করেননি। চূড়ান্ত প্রস্তুতি নিতে অনুশীলন করবেন ৫ জুন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ থেকেই খেলার আশা করছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘উন্নতি অনেক ভালো। তিনটা বোলিং সেশন করেছি। ধীরে ধীরে উন্নতি করছি। পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। আশা করছি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব, কালও একটা বোলিং সেশন আছে। বাকিটা আল্লাহ ভরসা।’
শরীফুল চোট পেয়েছেন ১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে বাঁ হাতেই চোট পেয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসারের হাতে লেগেছে ছয়টি সেলাই। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছিলেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে নিরাময় হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। চিকিৎসকেরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৩ মিনিট আগে