আরেকটি লো-স্কোরিং ম্যাচে গতকাল বাংলাদেশ আর জিততে পারেনি, ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারের পর কালই প্রথম জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিনটা পার করেছেন, হয়তো অস্বীকার করবেন না সাকিব আল হাসানও।
ব্যাটিংয়ে ১৫ রানের পর বোলিংয়ে ৪ ওভারে ৫০ রান দিয়েছেন সাকিব। বিশেষ করে আলোচনায় তাঁর ওভারে ৫ ছক্কা খাওয়াটা। সাকিবের এমন একটা বাজে দিনে সব সময়ের মতো পাশেই আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিজের মতোই সাকিব ঘুরে দাঁড়াবেন, আশা শিশিরের। কাল ম্যাচ শেষে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সত্যটা হচ্ছে, সে (সাকিব) যখন ভালো করে, জয় আসে। যখন সে এটা করতে পারে না, হেরে যেতে হয়। যখন সেখানে (দলে) দুর্দান্ত কোনো অবদান রাখতে পারে না, জয় পাওয়া কঠিন হয়ে পড়ে। আসল কথা হচ্ছে, চিন্তার কিছু নেই। বাকি ম্যাচে সাকিব নিজের মতো ঘুরে দাঁড়াবে।’
আগের তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে মাঝারি ইনিংস খেলেছেন সাকিব। কাল অবশ্য উল্টো ডট বলের চাপে পড়েছেন। দশম ওভারে যখন বিদায় নিয়েছেন, বাংলাদেশের রান ৪৮। সাকিব করেছেন ১৫ রান। ততক্ষণে বল খেলে ফেলেছেন ২৬টি।
সাকিবের মতো অলরাউন্ডারদের একটা সুবিধা, যেদিন ব্যাটিংয়ে কাজ হবে না, সেদিন বোলিংয়ে পুষিয়ে দেন। কাল সেই বোলিংয়েও ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটা পার করেছেন সাকিব। বাংলাদেশের ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও রান করতে খাবি খেয়েছেন। মোস্তাফিজ-নাসুমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একটা সময় ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। কিন্তু সাকিব টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো দিয়ে ফেললেন ৪ ওভারে ৫০ রান।
কাল অবশ্য আরও একটি `প্রথমে' যোগ হয়েছে সাকিবের নাম। এক ওভারে ৫টি ছক্কা খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ানের কাছে। সাকিবের এই ওভার থেকে ক্রিস্টিয়ান নিয়েছেন ৩০ রান। ওভারে ৫ ছক্কা সাকিবের জন্য এবারই প্রথম হলেও ৩০ রান আগেও একবার দিয়েছিলেন। ২০১৯ সালে জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন।
শিশিরের মতো বাংলাদেশের দর্শকও চাইবেন, পরের ম্যাচেই সাকিব আবার ফিরবেন চেনা ছন্দে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে