রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ পাকিস্তানি রুপি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ ঘোষণা দিয়েছেন, এই অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারকে দেবেন তিনি। সিরিজসেরা হয়ে মিরাজ বললেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হতে পেরে ভালো লাগছে। সবাই জানেন বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা যান। তার পরিবারকে আমি এই অর্থটা দিতে চাই।’
দুই টেস্টে মিরাজ করেছেন ১৫৫ রান, নজরকাড়া গড় ৭৭.৫০। বল হাতে নিয়েছেন সিরিজের সর্বোচ্চ ১০ উইকেট। প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেট গড়েন ১৯৬ রানের জুটিতে। নিজে করেছেন ৭৭ রান। তারপর শেষ দিনে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের লিড বড় করতে দেননি তিনি।
দ্বিতীয় টেস্টেও ২৬ রানে উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ দল। সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে ১৬৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিরাজ। ব্যাট হাতে করেছেন ৭৮ রান। যার কল্যাণে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফেরে। প্রথম ইনিংসে বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। নাম লিখিয়েছেন রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে। অসাধারণ ছন্দ ধরে রেখে প্রথমবারের মতো দেশের বাইরে হাতে তুললেন সিরিজসেরা পুরস্কার।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে