চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মিরাজ

কোচ ফিল সিমন্স নিয়মিত আসছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিনিয়র সহকারী কোচ সালাহ উদ্দিনকে নিয়ে গভীর দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। দৃষ্টিসীমায় বিপিএল থাকলেও তাঁদের ভাবনায় মূলত চ্যাম্পিয়নস ট্রফি।
সালাহ উদ্দিন কাল জানালেন, আগামী সপ্তাহে মিরপুরে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ক্যাম্প শুরু করে দেবেন। শুরুতে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও টানা তিন মাস ক্রিকেটারদের খেলার ধকলের কথা বিবেচনা করে অনুশীলন ক্যাম্প মিরপুরে আয়োজনের চিন্তা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। আগামী ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ দল রওনা দেবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে।
কাল সংবাদ সম্মেলনে আসা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকেও বিপিএলের চেয়ে বেশি বলতে হলো চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান-নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশ কি পারবে সেমিফাইনালে উঠতে? প্রশ্নের উত্তরে মিরাজ মনে করিয়ে দিলেন ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা, ‘আমরা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছিলাম ইংল্যান্ডে। অবশ্যই আশা করি, (এবারও) সেমিফাইনাল খেলব ইনশা আল্লাহ।’
সেমিফাইনালে ওঠার পথ কীভাবে পাড়ি দেবে বাংলাদেশ, সংবাদ সম্মেলন শেষে আজকের পত্রিকাকে মিরাজ বিশ্লেষণ করলেন এভাবে, ‘এখানে প্রতিটি দল শক্তিশালী। যদি দুটি ম্যাচ জিততে পারি, আমাদের সেমিফাইনাল সহজ হয়ে যাবে। যেহেতু প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, দু্বাইয়ে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এটিতে যদি পারি, আমাদের ৫০ শতাংশ কাজ হয়ে যাবে। প্রতিটি খেলোয়াড় যদি যার যার ভূমিকা ঠিকঠাক পালন করে, আমাদের কাজ সহজ হয়।’
শুধু প্রতিপক্ষই নয়, শেষ চারে উঠতে ভিন্ন দুটি কন্ডিশনের চ্যালেঞ্জও নিতে হবে বাংলাদেশকে। হাইব্রিড মডেলে বাংলাদেশকে টুর্নামেন্ট খেলতে হবে আরব আমিরাত ও পাকিস্তানে। দুই কন্ডিশনে অবশ্য ভালো খেলার অভিজ্ঞতা আছে মিরাজের। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি বললেন, ‘দুইটা দুই রকম কন্ডিশন। দুবাইয়ে উইকেট অন্য রকম থাকে, একটু গরম থাকবে, উইকেট অনেক সময় বোলিং সহায়ক ও ব্যাটিং সহায়ক থাকে। আর রাওয়ালপিন্ডিতে আমাদের বড় একটা সুযোগ থাকবে। যেহেতু আমরা পাকিস্তানে দুটি টেস্ট ম্যাচ একই মাঠে খেলে জিতেছি। ওই কন্ডিশনটা আমরা জানি, ওখানে উইকেটটা কী রকম। বিশেষ করে আমাকে অনেক আত্মবিশ্বাস দেবে যেহেতু আমি ম্যান অব দ্য সিরিজ হয়েছিলাম ওখানে। উইকেট অনেক ভালো থাকবে। চ্যালেঞ্জ থাকবে বোলারদের জন্য।’

মিরাজ বিপিএল নিয়ে যতটুকু বললেন, বেশির ভাগ অংশজুড়েই ছিল পারিশ্রমিক-বিতর্ক নিয়ে। ‘দিন শেষে আমাদেরই সবার বদনাম হবে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়’—মিরাজের কথার মর্মার্থ কি বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিগুলো বুঝতে পারছে?

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে