প্রথমবারের মতো মরুর দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছে গত বছর। ২০২৬ বিশ্বকাপ হবে মার্কিন মুলুকের তিন দেশে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। প্রথমবারের মতো তিন দেশে হবে পরের বিশ্বকাপ। বাড়ছে দলও। ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’।
ইতিমধ্যে পরের বিশ্বকাপ কোথায় হবে সেটিও জানিয়ে দিয়েছে ফিফা। ২০৩০ বিশ্বকাপে বড় রকমের পরিবর্তন আনা হচ্ছে। প্রথমবারের মতো তিন মহাদেশের ৬টি দেশে হবে বিশ্বকাপ। গতকাল নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সিদ্ধান্তটি চূড়ান্ত হবে পরের বছর ফিফা কংগ্রেসে। শত বছরে পা দেওয়া বিশ্বকাপ আয়োজনের আগ্রহ জানিয়েছিল অনেক দেশ। তবে ফিফা জানিয়েছে, ইউরোপের স্পেন, পর্তুগাল এবং আফ্রিকার দেশ মরক্কো মিলে আয়োজন করবে এ বিশ্বকাপ। তবে প্রথম তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। ১৯৩০ সালে উরুগুয়েতে হয়েছিল বিশ্বকাপের প্রথম আসর।
ফিফা আরও জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে বিবেচনা রাখা হয়েছে এশিয়া ও ওশেনিয়া মহাদেশের দেশগুলোকে। তিন মহাদেশে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২০৩০ সালে, আমরা অনন্য এক বৈশ্বিক পদচিহ্ন রাখতে যাচ্ছি। তিন মহাদেশ—আফ্রিকা, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ছয় দেশ—আর্জেন্টিনা, মরক্কো, প্যারাগুয়ে, পর্তুগাল, স্পেন ও উরুগুয়ে একসঙ্গে বিশ্বের সুন্দর খেলাটি উদ্যাপনে একত্রে স্বাগত জানাবে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে