শুরুর ছন্দটা শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন ৪-৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে অস্ট্রেলিয়া। সেই শক্তিটা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
মারুফা আক্তার-সুলতানা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে শুরুর ৫ উইকেট বেশ সহজেই তুলে নেয় বাংলাদেশ। এর মধ্যে ৩ ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার প্রথম ৫ ব্যাটারের রানের যোগফল ৬০। আর পরের ৪ ব্যাটার যোগ করেছেন ১৪৮ রান।
৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে অ্যানাবেল সাদারল্যান্ড তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। ৯ নম্বরে নেমে অ্যালানা কিং খেলেছেন ৩১ বলে ৪৬ রানের এক ঝোড়ো ইনিংস। যার কল্যাণে শুরুর বিপর্যয় সামলে শেষ দিকের ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশকে ২১৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। জিততে পারলেই প্রতিপক্ষের বিপক্ষে ইতিহাস গড়বে বাংলাদেশ, প্রথম জয়ের। আগের ৩ দেখায় প্রতিটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা।
মারুফা-সুলতানার দারুণ বোলিংয়ে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৭ রানে ধসে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার। সুলতানার ঘূর্ণি জাদুতে দ্বিতীয় ওভারের প্রথম বলেই গোল্ডেন ডাকে ফেরেন অজি ওপেনার ফোবি লিচফিল্ড। অ্যালিসা হিলির সঙ্গে ৬ রানে ভাঙে তাঁর ওপেনিং জুটি। ৬ষ্ঠ ওভারে ২ রানে দারুণ ছন্দে থাকা এলিসে পেরিকেও ফেরান সুলতানা।
অপর প্রান্তে দেখে-শুনে রান তুলছিলেন হিলি। তবে থিতু হওয়া অজি অধিনায়ককে ৯ম ওভারে দারুণ এক বলে ফেরান পেসার মারুফা। ২৪ রান করে নিগার সুলতানা জ্যোতির কাছে ক্যাচ দিয়ে ফেরেন হিলি। ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি।
দলীয় ৪৮ রানে টাহলিয়া ম্যাকগ্রার (৯) উইকেট হারায় অস্ট্রেলিয়া। নাহিদা আক্তারের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। পঞ্চম উইকেটে অ্যাশলে গার্ডনার ও বেথ মুনি বিপর্যয় সামলিয়ে জুটি বড় করার চেষ্টা করেন। ২৬ তম ওভারে ফাহিম খাতুনের এসে দারুণ ব্রুক-থ্রু এনে দেনে বাংলাদেশকে। মুনিকে ফেরান ২৫ রানে।
৬ষ্ঠ উইকেটে গার্ডনার-সাদারল্যান্ডের ৩৪ রানের আরেকটি জুটিতে ১০০ পেরোয় অস্ট্রেলিয়া। ৩৩ তম ওভারে গার্ডানারকে ফিরিয়ে আবারও অজিদের ওপর চাপ তৈরি করেন স্বাগতিক বোলাররা। নাহিদার শিকার হওয়ার আগে ৩২ রানের কার্যকর এক ইনিংস খেলেন গার্ডনার। ফিরতি উইকেটে সাদারল্যান্ড ৩৪ রানের আরেকটি জুটি গড়েন জর্জিয়া ওয়ারেহামের সঙ্গে।
অষ্টম উইকেটে অ্যালানার সঙ্গে সাদারাল্যান্ডের ৬৭ রানের জুটিতে বিপর্যয় সামলে স্কোর ২০০ পেরিয়ে যায় অজিরা। ৭৬ বলে ৫৮ রানে সাদারল্যান্ড এবং ৩১ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন অ্যালানা। শেষ ওভারে ফাহিমা খাতুনের ওপর ঝড় বইয়ে মেরেছেন ৪টি ছক্কা ও একটি চার। যার সৌজন্যে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা ও সুলতানা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে