তাঁর সব মনোযোগ ব্যাটিংয়ে। এ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মেও আছেন। আজ বেঙ্গালুরুতে লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ফিফটিও। বলতে গেলে, সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতের জন্য ম্যাচটি নিয়মরক্ষার ছাড়ার কিছুই নয়।
তবে ১৫ নভেম্বর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমির আগে ডাচদের বিপক্ষে ম্যাচটি রোহিত শর্মারা খেললেন অনেকটা ওয়ার্ম-আপ ম্যাচ হিসেবে। টস জিতে শুরুতেই সেই ধুন্ধুমার ভারত। স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪১০ রান।
লক্ষ্য তাড়ায় ৭২ রানে ৩ উইকেট হারায় ডাচরা। এরপর মাঠেই ‘পিকনিক মুডে’ চলে যায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা একে একে বোলিংয়ে আনেন বিরাট কোহলি, শুবমান গিল ও সূর্যকুমার যাদবকে। মূলত ব্যাটার হওয়ায় তাঁদের সচরাচর বোলিংয়ে দেখা যায় না। ডাচদের বিপক্ষে মোট ৮ জনকে দিয়ে বোলিং করিয়েছেন রোহিত।
ডাচরা এখন পর্যন্ত যে ৫ উইকেট হারাল, তার একটি নিয়েছেন কোহলি। স্কট এডওয়ার্ডসকে তিনি থামান ১৭ রানে। ডাচ অধিনায়ক-উইকেটরক্ষককে গ্লাভস বন্দী করেন লোকেশ রাহুল। তাতেই এক অপেক্ষার অবসান হলো রোহিতের। ৯ বছর পর ওয়ানডে উইকেট পেলেন তিনি।
উইকেট পেয়েই উদ্যাপনে মেতে ওঠেন বিশ্বসেরা ব্যাটার। মাঠে বসে যে খেলা দেখছেন তাঁর স্ত্রী আনুশকা শর্মা! দিওয়ালিতে তাই কোহলির উদ্যাপনটাও হলো দ্বিগুণ। তাঁর উইকেটপ্রাপ্তির পরপরই ক্যামেরা খুঁজে নেয় আনুশকাকে। এ সময় এই বলিউড তারকাকে দেখা যায় বেশ হাস্যোজ্জ্বল মুখে। বোঝায় গেল, সঙ্গীর আনন্দে কেমন আনন্দিত তিনি।
মাঠে মাস্তির জন্য বেশ প্রশংসিত কোহলি। প্রায় সময় তাঁকে দেখা যায়, মন খুশি থাকলে দর্শকদের আনন্দ দিতে। আজ ডাচদের বিপক্ষে সতীর্থের উইকেট উদ্যাপনেও কোহলিকে দেখা গেল তাঁর প্রিয় ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ‘সিউ’ উদ্যাপন করতে।
এ বিশ্বকাপেও এর আগেও বোলিংয়ে দেখা গিয়েছিল কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে হার্দিক পান্ডিয়া চোটে পড়লে তাঁর ওভারে বাকি ৩ বল করেন ৩৫ বছর বয়সী তারকা। ওয়ানডেতে কোহলির উইকেটসংখ্যা দাঁড়াল ৫। টেস্ট বোলিং করলেও উইকেট পাননি। টি-টোয়েন্টি তাঁর উইকেট ৪ টি। কোহলি বলে আউট হয়েছিলেন অ্যালিস্টার কুক, ক্রেইগ কিসওয়েটার, কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, কেভিন পিটারসেন, সামিট প্যাটেল, মোহাম্মদ হাফিজ, জনসন চার্লস। এবার সেই তালিকায় নাম লেখালেন স্কট এডওয়ার্ডস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে