
বুলাওয়োতে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের কাছে হারের পর ওয়ানডে সিরিজে দারুণ শুরু করল জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ১৬৯ রানের চমৎকার ইনিংসের সৌজন্য গতকাল প্রথম ওয়ানডেতে তারা জিতেছে ৪৯ রানে।
হারের স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জিম্বাবুয়ে। বেনেটের সেঞ্চুরি ও ক্রেইগ এরভিনের ফিফটির কল্যাণে ৫ উইকেটে ২৯৯ রান তোলে স্বাগতিকেরা। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ওপেনার হিসেবে খেলতে নেমে বেনেট জিম্বাবুয়ের মোট সংগ্রহের ৫৬.৫২ শতাংশ রান করেন। এই ইনিংস খেলার পথে পুরুষ ওয়ানডেতে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দেড় শ ছাড়ানো ইনিংস খেলেন বেনেট। জিম্বাবুয়ে ক্রিকেটে এটা ছিল পঞ্চম সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।
৩০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে আয়ারল্যান্ড অধিকাংশ সময় জিম্বাবুয়ের চোখে চোখ রেখে লড়েছে। কিন্তু ইনিংসের শেষ ১০ বলে চার উইকেট হারিয়ে ২৫০ রানে অলআউট হয়ে যায় তারা। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
লক্ষ্যে নেমে আয়ারল্যান্ড মাঝ ইনিংসে ব্যাটিং ধসের শিকার হয়। দ্রুত সময়ের মধ্যে লরকান টাকার (৩১), হ্যারি টেক্টর (৩৯) ও মার্ক অ্যাডায়ার (২) প্যাভিলিয়নে ফেরেন। তার আগে কার্টিস ক্যাম্ফার ৪৪, পল স্টার্লিং ৩২ ও জর্জ ডকরেল ফেরেন ৩৯ রানে। মাঝে ডকরেল ও অ্যান্ডি ম্যাকব্রিনের চোখ রাঙানিতে কিছুটা অস্বস্তিতে ছিল জিম্বাবুয়ে। তাঁদের ৭৩ রানের জুটি ভেঙে দিয়ে স্বস্তিতে ফেরান মুজারাবানি। চার বলের মধ্যে ডকরেল ও ম্যাকব্রিন (৩২) ফিরে যান। ৪৬ ওভারেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৪টি ও ও রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নিয়েছেন।
তার আগে ওপেনিং জুটিতে বেন কারান (২৮) ও বেনেট ৯৫ রান তোলেন জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে। দ্বিতীয় উইকেটে ২১ বছর বয়সী ওপেনার বেনেটের সঙ্গে দারুণ এক জুটি গড়েন ৩৯ বছর বয়সী অধিনায়ক ক্রেইগ এরভিন (৬৬)। দুজনে মিলে ১৩৬ রান যোগ করেন। ইনিংসের চার বল বাকি থাকতে থামেন বেনেট। ১৬৩ বলে ২০ চার ও ৩ ছক্কায় খেলেছেন ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস। ৫ উইকেটে জিম্বাবুয়ে তুলেছে ২৯৯ রান। আইরিশ বোলারদের মধ্যে মার্ক অ্যাডায়ার শিকার করেছেন ২ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে